1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে অটো চুরির পাঁচ বছরেও ফেরত পাননি টাকা,বাচ্চুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ। ‎ - dailyjanatarshakti
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

হোসেনপুরে অটো চুরির পাঁচ বছরেও ফেরত পাননি টাকা,বাচ্চুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ। ‎

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

‎ হোসেনপুরে অটো চুরির পাঁচ বছরেও ফেরত পাননি টাকা,বাচ্চুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ।
‎
মোঃ আল মামুন উপজেলা প্রতিনি ‎কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ বছর আগে চুরি হওয়া ইজিবাইকের মূল্য বাবদ পাওনা ১ লাখ ২২ হাজার টাকা ফেরত না দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। প্রতিকার চেয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী অটোচালক মো. আঃ ছাত্তার রুবেল।
‎
‎অভিযোগে অভিযুক্তরা হলেন, হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের মো. মাহফুজ মিয়া, মো. শফিউদ্দিন সরকার বাচ্চু, মো. বোরহান এবং বিন্না কইকান্দি গ্রামের সুজন।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ছাত্তার রুবেলের বসতঘর সংলগ্ন চার্জিং রুম থেকে আট আসনের একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় ৭ ফেব্রুয়ারি হোসেনপুর থানায় অভিযোগ করেন তিনি।
‎
‎ভুক্তভোগীর দাবি, তৎকালীন পুলিশ তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। পরে চুরি হওয়া ইজিবাইকটি গফরগাঁও এলাকায় বিক্রি করা হয়েছে বলে তথ্য পাওয়া যায়।
‎
‎পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকে ইজিবাইক চুরির বিষয়টি স্বীকার করে গাড়ির মূল্য ১ লাখ ৬২ হাজার টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন অভিযুক্তরা বলে অভিযোগ করেন ছাত্তার রুবেল। এর মধ্যে তাঁকে ৪০ হাজার টাকা দেওয়া হলেও বাকি ১ লাখ ২২ হাজার টাকা এখনো ফেরত পাননি বলে দাবি তাঁর।
‎
‎অভিযোগে আরও বলা হয়, পাওনা টাকা চাইতে গেলে তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি তাঁর সন্তানদের অপহরণ ও গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
‎
‎এ ঘটনায় আদালতে মামলা দায়েরের পরও প্রভাব খাটিয়ে মামলার তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী। সর্বশেষ গত ২৫ অক্টোবর ২০২৬ সকালে পাওনা টাকা চাইতে গেলে তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎
‎এ অবস্থায় গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে পাওনা টাকা উদ্ধার, নিজের ও পরিবারের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ছাত্তার রুবেল।
‎
‎তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
‎
‎দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে পাওনা টাকা ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন এই অটোচালক। এখন প্রশাসনের হস্তক্ষেপে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাঁর।
‎
‎
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি