মোঃ আবদুল আউয়াল হোসেনপুর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত ‘গোবিন্দপুর আইডিয়াল স্কুল’-এর আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব এবং হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব শহীদুল্লাহ্ কায়সার শহীদ কাকা।
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজন দারুণ ভূমিকা রাখবে। এছাড়া শিক্ষার মান উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণে যুবসমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply