1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম ভূইয়া হিমেল - dailyjanatarshakti
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

হোসেনপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম ভূইয়া হিমেল

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

হোসেনপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম ভূইয়া হিমেল
মোঃ জাহিদুল ইসলাম ​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন হোসেনপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গোবিন্দপুর ইউনিয়নের আমান সরকার বাজারের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সফল চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম ভূইয়া হিমেল। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি ইতোমধ্যে একজন সৎ, জনবান্ধব ও সাদামাঠা মনের মানুষ হিসেবে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

​আসন্ন নির্বাচনে জনগণের রায়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে গোবিন্দপুর ইউনিয়নকে একটি আধুনিক ও ‘মডেল ইউনিয়ন পরিষদ’ হিসেবে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

​এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তার উল্লেখযোগ্য পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে:​যুবসমাজ ও কর্মসংস্থান: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং তাদের কর্মসংমুখী করে তুলতে তিনি নানামুখী কর্মসংস্থানের সুযোগ ও উপায় তৈরি করার ঘোষণা দিয়েছেন।​যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: এলাকার দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সমস্ত কাঁচা রাস্তা পাকা করা এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট ও সেতু নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়ন করবেন ​মাদকনির্মূল: যুবসমাজ ও সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর আইনগত ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা গড়ে তুলবেন ​ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন: এলাকার শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ সকল ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন ও প্রসারে সর্বাত্মক সহযোগিতা করবেন ​স্বচ্ছতা ও জনসেবা: সততা ও নিষ্ঠার সাথে জনসেবা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “সাধারণ মানুষের দেওয়া আমানতের খেয়ানত আমি করব না। গরিবের একটি টাকাও আত্মসাৎ করব না, বরং আমার উপার্জিত ও বরাদ্দকৃত সব কিছু সাধারণ মানুষের মাঝেই বিলিয়ে দেব, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি