1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত: জনতার ভালোবাসায় সিক্ত শহিদুল্লাহ কায়সার শহীদ - dailyjanatarshakti
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

হোসেনপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত: জনতার ভালোবাসায় সিক্ত শহিদুল্লাহ কায়সার শহীদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ০ Time View

হোসেনপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত: জনতার ভালোবাসায় সিক্ত শহিদুল্লাহ কায়সার শহীদ
​বিশেষ প্রতিনিধি মোঃ সুজন মিয়া জুলাই যোদ্ধা হোসেনপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরহটর আলগীতে উৎসবমুখর ও গ্রামীণ আবহে অনুষ্ঠিত হয়েছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। স্থানীয় চরহটর আলগী যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই খেলায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
​উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব শহিদুল্লাহ কায়সার শহীদ।
​গ্রামীণ পরিবেশে আয়োজিত এই খেলাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের আবেগ ও ভালোবাসা ছিল চোখে পড়ার মতো। খেলা চলাকালে উপস্থিত জনতা ঘন ঘন করতালি ও ‘শহীদ ভাই জিন্দাবাদ’ স্লোগানে পুরো মাঠ প্রকম্পিত করে তোলেন। উপস্থিত সাধারণ মানুষ আবেগজনিত কণ্ঠে প্রকাশ করেন যে, তারা আগামী হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে শহিদুল্লাহ কায়সার শহীদকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান।উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে শহিদুল্লাহ কায়সার শহীদ বলেন, “সাধারণ মানুষের এই অকৃত্রিম ভালোবাসাই আমার রাজনীতি ও পথচলার সবচেয়ে বড় প্রেরণা ও শক্তি। মানুষের পাশে থেকে, তাদের সুখ-দুঃখের সহযাত্রী হয়েই আমি আজীবন সামনে এগিয়ে যেতে চাই।”অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন:শওকত হোসেন: আহ্বায়ক, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলমোঃ স্বপন মিয়া: ‘জুলাই যোদ্ধা’ ও যুগ্ম সাধারণ সম্পাদক, হোসেনপুর উপজেলা যুবদলআশরাফুল ইসলাম: সদস্য সচিব, হোসেনপুর উপজেলা তাঁতী দলফখরুল আলম খান: সাবেক সভাপতি, জিনারী ইউনিয়ন বিএনপিরাজীব আহমেদ পিয়াস: আহ্বায়ক, হোসেনপুর পৌর ছাত্রদল
​খেলা শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মনোজ্ঞ এই গ্রামীণ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ মোঃসোহেল রানা রাজশাহী প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলাজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে জেলা যুবদল। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা প্রাঙ্গণে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকোর নেতৃত্বে বিভিন্ন ফলদ, ভেষজ ও বনজ চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয়দের মাঝে পরিবেশ সচেতনতা বাড়াতে বিতরণ করা হয় বিভিন্ন প্রজাতির চারা। এসময় কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশি, স্থানীয় বিএনপি নেতা আব্দুল মালেক সরকারসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি