1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে শহিদুল্লাহ কায়সারের পারিবারিক মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailyjanatarshakti
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

হোসেনপুরে শহিদুল্লাহ কায়সারের পারিবারিক মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

হোসেনপুরে শহিদুল্লাহ কায়সারের পারিবারিক মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
​হোসেনপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুরের পিতলগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহিদের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও আগামীর করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার সন্ধ্যায় হোসেনপুর উপজেলার পিতলগঞ্জে প্রার্থীর নিজ গ্রামের বাড়িতে এ সভার আয়োজন করা হয়। নির্বাচনকে সামনে রেখে শেকড়ের মানুষের মুখোমুখি হতে নিজ গ্রামে আসেন শহিদুল্লাহ কায়সার। কেবল নিজ গ্রাম নয়, আশপাশের কয়েকটি গ্রামের মুরুব্বি, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
​বীর মুক্তিযোদ্ধা হাসিম উদ্দিন মাখনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন শহিদুল্লাহ কায়সারের বড় ভাই কিশোরগঞ্জ পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট ফরিদ আহমেদ, নিজ বংশের মুরুব্বি ও যুব প্রতিনিধিরা।
​অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, জেলা নবীন দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সিদলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিটন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল আলম রবিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
​সভায় উপস্থিত সাধারণ মানুষ এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও খেলাধুলার সুযোগ বাড়ানোসহ নানান স্থানীয় সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রার্থী শহিদুল্লাহ কায়সার গ্রামবাসীর প্রতিটি দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং যেকোনো পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
​কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি শেষ হয়। সভার শেষ পর্যায়ে এলাকার প্রয়াত মানুষদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি