তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দলের লাল গোলাপ শুভেচ্ছা
বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিশোরগঞ্জ জেলা সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সফরসূচির অংশ হিসেবে কটিয়াদী উপজেলার ঐতিহাসিক আচমিতা চারিপাড়া ফার্মিং কমপ্লেক্স এবং ঐতিহ্যবাহী আচমিতা জর্জ ইনস্টিটিউটে তাঁর সম্ভাব্য আগমন উপলক্ষে হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ অরজুন এই উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এক বার্তায় রফিকুল ইসলাম অরজুন বলেন, “জনাব তারেক রহমানের এই ঐতিহাসিক আগমন কিশোরগঞ্জ অঞ্চলের সার্বিক রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতির সঞ্চার করবে। হোসেনপুর উপজেলা ও জেলাবাসীর পক্ষ থেকে আমরা তাঁকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও গভীর সম্মান।”
তিনি আরও বলেন, এই সফর ঘিরে হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দলের নেতা-কর্মীরা অত্যন্ত আনন্দিত ও উজ্জীবিত। সফরটি আনন্দমুখর পরিবেশে সাফল্যমণ্ডিত করতে এবং তাঁকে স্মরণীয় সংবর্ধনা জানাতে স্থানীয় মৎস্যজীবী দলসহ সর্বস্তরের জনগণ একযোগে প্রস্তুতি গ্রহণ করছে
© All rights reserved © 2022
Leave a Reply