1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে জমকালো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - dailyjanatarshakti
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

হোসেনপুরে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে জমকালো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ০ Time View

হোসেনপুরে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে জমকালো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
​যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং সুস্থ ক্রীড়া সংস্কৃতি বিকাশের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে পিপলাকান্দি এলাকাবাসীর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’। রবিবার (৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এই জমকালো ম্যাচের আয়োজন করা হয়। খেলায় শক্তিশালী ‘সিদলা ফুটবল দল’ বনাম ‘জিনারী ফুটবল দল’ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে।
​‘মাদক ছেড়ে খেলায় চল’—এই বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার শহীদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রেখে সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। পিপলাকান্দি এলাকাবাসীর এমন উদ্যোগ স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফখরুল আলম খান, হোসেনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন মিয়া এবং হোসেনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব।
​স্থানীয় সর্বস্তরের জনগণের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ম্যাচটি ঘিরে গোটা এলাকায় উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সিদলা ও জিনারী দলের মধ্যকার উপভোগ্য খেলাটি সরাসরি উপভোগ করতে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি