নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর: পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে হোসেনপুর উপজেলাবাসী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. আমিনুল হক মাখন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের বাঙালির প্রাণের উৎসব। পুরনো বছরের সব জরাজীর্ণতা মুছে দিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। বৈশাখী মেলা, পান্তা-ইলিশ আর হালখাতার এই চিরাচরিত ঐতিহ্য আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করুক।”
তিনি আরও যোগ করেন, অতীতের সকল গ্লানি ভুলে গিয়ে নতুন বছরে আমরা যেন হোসেনপুর উপজেলার উন্নয়নে এবং সাধারণ মানুষের সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, এটাই আজকের দিনের প্রত্যাশা।
উল্লেখ্য, মো. আমিনুল হক মাখন হোসেনপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং জিনারী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি উপজেলার সকল ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ মানুষকে বাংলা নববর্ষের “শুভ নববর্ষ” ও প্রীতি শুভেচ্ছা জানান।
© All rights reserved © 2022
Leave a Reply