অষ্টগ্রামে ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মমিনউল্লা আর নেই
মোঃ রবিউল আউয়াল প্রতিনিধু
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের সরকার বাড়ির বীর মুক্তিযোদ্ধা মমিনউল্লা সরকার(৭৬) আর নেই। গতকাল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট জনিত কারনে মারা যান। পরে তার মরদেহ অষ্টগ্রাম উপজেলায় এসে পৌছলে বৃহস্পতিবার বেলা ০২ঘটিকায় টায়
উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদর্শন করেন। এসময় উপজেলা প্রশাসক ও থানা অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। পরে দেওঘর ঈদগাঁ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুক্তি যোদ্ধা মমিনউল্লা ২০১৪ সাল হতে ২৫ সাল পর্যন্ত অষ্টগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের ডেপুটি কমান্ডার ছিলেন। এছাড়া ১১৯৮২ সাল হতে তিন তিনবার উপজেলা সহকারী কমান্ডার ও দেওঘর মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে ৫ পুত্র সন্তান ও ৫ কন্যা সহ স্রী পুত্রবধু নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
© All rights reserved © 2022
Leave a Reply