1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন নিয়োগ: একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি - dailyjanatarshakti
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন নিয়োগ: একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ Time View

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন নিয়োগ: একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি
​ বিশেষ প্রতিনিধ উজ্জ্বল মিয়া ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন জনবল নিয়োগ দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (পিএস-২) পদে মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) পদে আব্দুর রহমান সানিকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
​বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
​নিয়োগের মূল বিষয়সমূহ:
​মেহেদুল ইসলাম: তাকে গ্রেড-৪ ভুক্ত পদে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
​আব্দুর রহমান সানি: তাকে গ্রেড-৬ ভুক্ত পদে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
​প্রজ্ঞাপনে জানানো হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা সন্তুষ্টি সাপেক্ষে তারা এই পদে বহাল থাকবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি