1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন - dailyjanatarshakti
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

কিশোরগঞ্জে দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

​ মোঃ জাহিদুল ইসলাম কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
​গতকাল ২০ অক্টোবর (মঙ্গলবার) তিনি জেলা সদরের সতাল অগ্রগামী পূজামণ্ডপ, হরিজন হেলা যুব সংগঠনের পূজামণ্ডপ এবং মহিনন্দ ইউনিয়নের ভাটুয়ারপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন।
​পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় পুণ্যার্থীদের সাথে মতবিনিময় করেন।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রেখে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায়, সেজন্য জেলা প্রশাসন সর্বাত্মকভাবে সচেষ্ট রয়েছে।” তিনি শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনে পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি ও সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
​পরবর্তীতে তিনি মহিনন্দ ইউনিয়নের ভাটুয়ারপাড়া পূজামণ্ডপ কমিটির উদ্যোগে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী পুণ্যার্থী ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
​মণ্ডপ পরিদর্শনকালে কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান মারুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি