1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ছাত্রদলের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাহোসেনপুর (কিশোরগঞ্জ) - dailyjanatarshakti
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

হোসেনপুরে ছাত্রদলের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাহোসেনপুর (কিশোরগঞ্জ)

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

হোসেনপুরে ছাত্রদলের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাহোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের হোসেনপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলে উৎসাহিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৩১ আগস্ট) হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ।হোসেনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী জহিরুল ইসলাম জমসেদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট এস. এম. মিজানুর রহমান মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন আহমেদ, জেলা ছাত্রদল কর্মী মারুফ এবং পৌর ছাত্রদল নেতা এস. এম. সিরাত প্রমুখ।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের সাফল্যের প্রশংসা করেন অতিথিরা। বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।আয়োজকরা জানান, শুধু ভালো ফলাফলই শেষ কথা নয়; শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখানো এবং সেই স্বপ্ন পূরণের পথে তাদের প্রতিনিয়ত উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।শিক্ষক, অভিভাবক, ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, মেধাবীদের সম্মান জানানোর এই ধারা শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় আরও বড় অনুপ্রেরণা জোগাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি