1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ - dailyjanatarshakti
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২ Time View

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ

মোঃ সোহেল রানা রাজশাহী

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র চৌকষ আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, বোয়ালিয়া থানাধীন ঘোষপাড়া নদীর পাড় নামক স্থান দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র চৌকষ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘোষপাড়া নদীর পাড়ে ঝাউ বনের মধ্যে ফাঁদ পেতে থাকেন। এমতাবস্থায় চৌকষ আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী একটি নৌকা যোগে নদীর পাড়ে আসছে। বিজিবি’র আভিযানিক দল তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদককারবারী নৌকা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক নৌকাটি তল্লাশী করে তার মধ্য হতে ২৫০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও নৌকা বোয়ালিয়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি