1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদিতে কলেজ ছাত্রী প্রেমে রাজি না হওয়ায় মেয়ের বাবাকে হুমকি ও হামলা, যুবক আটক - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন

কটিয়াদিতে কলেজ ছাত্রী প্রেমে রাজি না হওয়ায় মেয়ের বাবাকে হুমকি ও হামলা, যুবক আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ০ Time View

মোঃ জুলাই যোদ্ধা সুজন মিয়া বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রেম ও বিয়েতে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগে রবিন মিয়া (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে ওই কলেজছাত্রীর বাবাকে প্রাণনাশের হুমকি ও বাড়িতে লোহার রড নিয়ে হামলা করলে এলাকাবাসী তাকে আটক করে।

এ সময় মেয়েটির বাবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন মিয়াকে আটক করে।

আটক রবিন মিয়া উপজেলার মসুয়া ইউনিয়নের মসুয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কটিয়াদী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিন মিয়া দীর্ঘদিন ধরে ওই কলেজছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় সে বিভিন্নভাবে মেয়েটিকে উত্ত্যক্ত করতো।

ছাত্রীটির কলেজে গিয়েও তাকে বিরক্ত করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় লিখিত অভিযোগ করেন।

মেয়েটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এর আগে রবিনকে ডেকে সতর্ক করার পরও সে হয়রানি বন্ধ করেনি। মোবাইল ফোনে মেয়েটি, তার বাবা-মা ও ভাইকে হত্যার হুমকি দেয়।

সর্বশেষ বুধবার (২৬ আগস্ট) বিকালে রবিন লোহার রড নিয়ে মেয়েটির বাড়িতে গিয়ে হামলা ও গালিগালাজ করে।

এ সময় মেয়েটির বাবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন মিয়াকে আটক করে এবং তার কাছ থেকে একটি লোহার রড উদ্ধার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

মেয়েটির বাবা বলেন, আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করার জন্য রবিন দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। মেয়ের কলেজে গিয়েও তাকে বিরক্ত করত। ফেসবুকে মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট করত। পুলিশকে জানিয়েও কোনো পরিবর্তন হয়নি। উল্টো আমাদের সবাইকে হত্যার হুমকি দিয়েছে। বুধবার (২৬ আগস্ট) হকিস্টিক নিয়ে বাড়িতে হামলা করলে ৯৯৯ নম্বরে ফোন করি। পরে পুলিশ এসে তাকে আটক করে।

পুলিশের দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক লাবনী আক্তার তারানা সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে রবিন মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, কলেজপড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রবিন মিয়াকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি