1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বরের গাড়ি থেকে নববধুকে প্রেমিকের ছিনতাই। - dailyjanatarshakti
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

হোসেনপুরে বরের গাড়ি থেকে নববধুকে প্রেমিকের ছিনতাই।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

হোসেনপুরে বরের গাড়ি থেকে নববধুকে প্রেমিকের ছিনতাই।

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রবাসী বরের গাড়ি থেকে প্রেমিকা নববধূকে ছিনতাই করে নিয়েছে প্রেমিক।
গত শুকবার রাতে উপজেলার চরপুমদী গ্রামে শ্যামাকান্দা এলাকার আব্দুর রহিমের ছেলে, মালয়েশিয়া প্রবাসী শাহীন মিয়া বরযাত্রী নিয়ে বিয়ে সম্পন্ন করে নববধুকে গাড়িতে করে ঘরে ফেরার পথে কনের প্রেমিক সৌদী প্রবাসী দক্ষিণ চরপুমদী নয়াপাড়ার গ্রামের সাইফুল প্রেমিকা নববধুকে ছিনতাই করে। পরে বরের ডাক চিৎকারে এলাকা বাসি এসে নববধূর সহ ছিনতাইকারী কে আটক করে। আটককৃত প্রেমিক সাইফুল উপস্থিত জনতাকে জানান নববধু একই ইউনিয়নের ভবের বাজার এলাকার সাত্তার মিয়ার মেয়ে, ইসরাত জাহান প্রমি’র সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে। এ সুবাদে প্রেমিকা প্রমি প্রেমিক সাইফুলের নিকট থেকে দেশে ও বিদেশে থাকাকালিন প্রেমের সুবাদে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ প্রেমিকের। প্রমি মালেয়শিয়া প্রবাসী শাহিনকে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে সে এ ঘটনা ঘটিয়েছে বলে জানায়। পরে এলাকাবাসী নববধূকে তার পিতার নিকট সুপর্দ করেন। প্রেমের এ ঘটনা জেনে ২২ আগস্ট শনিবার স্বামী শাহীন নতুন বউকে ডিভোর্স দিয়েছে বলে জানান তার পরিবার।
রফিকুল ইসলাম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি