তাড়াইল উপজেলা প্রশাসনের উদ্যোগে সার বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
তাড়াইল থেকে ছাদেকুর রহমান রতন:
” কৃষিই সমৃদ্ধি ” এই প্রতিপাদ্ধকে সামনে রেখে বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সার বিক্রয় নিশ্চিত করা, ভেজাল ও নকল সার বিক্রয় রোধে সচেতনতা বৃদ্ধি, সারের সুষ্ঠু ব্যবহার ও সঠিকভাবে বাজারজাতকরণ নিশ্চিত করার লক্ষ্যে আজ রবিবার সকাল ১১টায় তাড়াইল উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলার বিসিআইসি, বিএডিসি ও খুচরা সার বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তার এর সভাপতিত্তে ও সঞ্চলনায় সভার কাজ শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ড. মোহাম্মদ সাদিকুর রহমান, তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটন, তাড়াইল উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা, ১৫জন সার ডিলার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজিত এ মতবিনিময় সভায় কৃষকদের স্বার্থে নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি না করা, ভেজাল বা নিম্নমানের সার বাজারজাত না করা এবং কৃষকদের সঠিক নিয়মে সার ব্যবহারে সচেতন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় সার ব্যবসায়ীদের দায়িত্বশীলতার সঙ্গে সার সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রয় করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রকৃত কৃষক যেন ন্যায্যমূল্যে মানসম্মত সার পান এবং কোনো ধরনের হয়রানি বা প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
কৃষকের স্বার্থ রক্ষা, সারের ন্যায্যমূল্য ও গুণগত মান নিশ্চিতকরণ এবং সুষ্ঠু বাজারজাতকরণে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন আমাদের এমন কৃষকও আছেন যাদের ৫কেজি সার হলেই যথেষ্ট কিন্তু তারা নিতে আসে ২০ কেজি। যার প্রয়োজন ৫বস্তা তিনি নিতে চায় ২০ বস্তা। এই ধরনের চিন্তা দূর করতে হবে। অতিরিক্ত সার প্রয়োগে জমির উর্বরতা নষ্ট হতে পারে। কৃষি নিয়ম ও আইন মেনে চলার আহবান জানান তিনি।
সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তার বলেন কেউ যদি অবৈধভাবে সার মজুত করে বা বেচাকেনা করে প্রমাণ পেলে তার ডিলারশিপ বাতিল করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এজন্য শীঘ্রই মনিটরিং করার ব্যবস্থা করা হবে। বক্তারা বলেন, অসময়ে দ্রুত বর্ষার পানি নেমে যাওয়ায় অগ্রীম সারের চাহিদা বেড়ে গেছে। তাতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সময় মতো সার কৃষকরা পেয়ে যাবে। বিএনপি সভাপতি সারওয়ার হোসেন লিটন বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের সার নিয়ে ছয়নয় মেনে নেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের কৃষক ও কৃষি উপকরণের খোঁজ খবর নিচ্ছেন। কেউ জালিয়াতি বা অবৈধভাবে সার সংকট তৈরি করলে তারা রেহাই পাবে না। প্রয়োজনে আমরা নেতৃবৃন্দ সাথে নিয়ে বাজার মনিটরিং করবো। তিনি এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি মিশ্র ও জৈব সার এর ব্যবহার বাড়াতে হবে বলে মত প্রকাশ করেন।
© All rights reserved © 2022
Leave a Reply