হোসেনপুরে ২নং সিদলা ইউনিয়নবাসীকে লাল গোলাপের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সোহাগ মিয়া
মোঃ আল মামুন হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়নবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে ‘লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন’ জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোঃ সোহাগ মিয়া (চম্পন)। তিনি বর্তমানে ৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি এক প্রচারণামূলক বার্তার মাধ্যমে তিনি দলমত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানান। বার্তায় তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এতে “দল যার যার, সরকার সবার”—এই মূলনীতিকে গুরুত্বের সাথে তুলে ধরা হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ও জাতীয়তাবাদী চেতনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই তাঁর এই উদ্যোগ।
উল্লেখ্য, মোঃ সোহাগ মিয়া (চম্পন) দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি ও বিভিন্ন সামাজিক-শিক্ষা সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এবং গড়বিশুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ২নং সিদলা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২নং সিদলা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটিরও অন্যতম সদস্য তিনি।
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মতে, দলীয় কর্মকাণ্ডকে গতিশীল রাখা এবং সাধারণ জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে তাঁর এই প্রচারণা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
© All rights reserved © 2022
Leave a Reply