হোসেনপুরে শহিদুল্লাহ কায়সারের পারিবারিক মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
হোসেনপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুরের পিতলগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহিদের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও আগামীর করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় হোসেনপুর উপজেলার পিতলগঞ্জে প্রার্থীর নিজ গ্রামের বাড়িতে এ সভার আয়োজন করা হয়। নির্বাচনকে সামনে রেখে শেকড়ের মানুষের মুখোমুখি হতে নিজ গ্রামে আসেন শহিদুল্লাহ কায়সার। কেবল নিজ গ্রাম নয়, আশপাশের কয়েকটি গ্রামের মুরুব্বি, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
বীর মুক্তিযোদ্ধা হাসিম উদ্দিন মাখনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন শহিদুল্লাহ কায়সারের বড় ভাই কিশোরগঞ্জ পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট ফরিদ আহমেদ, নিজ বংশের মুরুব্বি ও যুব প্রতিনিধিরা।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, জেলা নবীন দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সিদলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিটন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল আলম রবিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত সাধারণ মানুষ এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও খেলাধুলার সুযোগ বাড়ানোসহ নানান স্থানীয় সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রার্থী শহিদুল্লাহ কায়সার গ্রামবাসীর প্রতিটি দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং যেকোনো পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি শেষ হয়। সভার শেষ পর্যায়ে এলাকার প্রয়াত মানুষদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
© All rights reserved © 2022
Leave a Reply