1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দলের লাল গোলাপ শুভেচ্ছা - dailyjanatarshakti
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দলের লাল গোলাপ শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দলের লাল গোলাপ শুভেচ্ছা
​বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিশোরগঞ্জ জেলা সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
​সফরসূচির অংশ হিসেবে কটিয়াদী উপজেলার ঐতিহাসিক আচমিতা চারিপাড়া ফার্মিং কমপ্লেক্স এবং ঐতিহ্যবাহী আচমিতা জর্জ ইনস্টিটিউটে তাঁর সম্ভাব্য আগমন উপলক্ষে হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
​এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ অরজুন এই উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
​এক বার্তায় রফিকুল ইসলাম অরজুন বলেন, “জনাব তারেক রহমানের এই ঐতিহাসিক আগমন কিশোরগঞ্জ অঞ্চলের সার্বিক রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতির সঞ্চার করবে। হোসেনপুর উপজেলা ও জেলাবাসীর পক্ষ থেকে আমরা তাঁকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও গভীর সম্মান।”
​তিনি আরও বলেন, এই সফর ঘিরে হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দলের নেতা-কর্মীরা অত্যন্ত আনন্দিত ও উজ্জীবিত। সফরটি আনন্দমুখর পরিবেশে সাফল্যমণ্ডিত করতে এবং তাঁকে স্মরণীয় সংবর্ধনা জানাতে স্থানীয় মৎস্যজীবী দলসহ সর্বস্তরের জনগণ একযোগে প্রস্তুতি গ্রহণ করছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি