কটিয়াদী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে বাজিতপুর বিএনপির প্রস্তুতি সভায়
‘২৫টি বছর ধরে বিএনপিকেই লালন করে আসছি, মৃত্যুর আগ পর্যন্ত দলকে বুকে ধারণ করে চলবো’—,,,,,,,শেখ মুজিবুর রহমান ইকবাল এমপি
সাব্বির আহমদ মানিক, বাজিতপুর (কিশোরগঞ্জ):
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে আগমন উপলক্ষে বাজিতপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বাজিতপুর বাজারের ঐতিহাসিক বাঁশমহল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৬ আগস্ট কটিয়াদীর জনসভা সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ, দায়িত্ব বণ্টন ও সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাজিতপুর-নিকলীর সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আবুল ফজল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোস্তফা আমিনুল হক (মস্তু), সহ-সভাপতি তাজুল ইসলাম তাজু, আলে মোহাম্মদ আলম, রুহুল আমিন বাবুল ও জাহাঙ্গীর খাজা, পৌর বিএনপির সহ-সভাপতি হাজী ফেরদৌস রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, যুববিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান, উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মর্তুজা আলী জাহাঙ্গীর, কৃষক দলের সদস্য সচিব ফাইজুল ইসলাম টিটু ও জাসাসের আহ্বায়ক ফয়েজ আহমেদ মিঠুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপিকে বুকে ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য কাজ করে যাব’
প্রধান অতিথির বক্তব্যে শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, ‘২৫টি বছর ধরে বিএনপিকেই লালন করে আসছি। মৃত্যুর আগ পর্যন্ত দলকে বুকে ধারণ করে চলবো। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘বাজিতপুর-নিকলীতে কোনো বৈষম্য থাকবে না। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকতে চাই। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদে বাজিতপুর-নিকলীর মানুষের কথা বলি। ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ থাকলে রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা, খাল-বিলসহ এলাকার উন্নয়নে কাজ করা হবে।’ সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply