1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত - dailyjanatarshakti
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

​কিশোরগঞ্জ প্রতিনিধি:

​বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখার ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা জজ কোর্ট চত্বরের ‘ন্যায়কুঞ্জ’ -এ এই আলোচনা সভার আয়োজন করা হয়।

​সংগঠনের জেলা শাখার সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েলের সঞ্চালনায় সভায় অথিতি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক শুরুক পত্রিকার সম্পাদক হাকীম মোঃ ফজলুর রহমান, হোসেনপুর উপজেলা শাখার সভাপতি এসকে শাহীন নবাব, তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ফাহিম, মোঃ ফায়জুল ইসলাম, মোঃ আব্দুল আওয়াল, সিদ্দিকুর রহমান, ফারজানা আক্তার, রিতু আক্তার, শিখা রানী সরকার, শহিদুল হক, মোঃ আতাউর রহমান, মোঃ রাসেল, মোছা: ঝর্ণা আক্তার সহ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সব ধরনের প্রভাব মুক্ত থেকে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে বদ্ধপরিকর থাকার জন্য বিশেষ আহ্বান জানান। একই সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের ঐক্য ও অধিকার রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি