1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত - dailyjanatarshakti
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ০ Time View

কিশোরগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। এ উপলক্ষে শহরের ঐতিহ্যবাহী মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সামাজিক সংগঠন ‘পরিবর্তন যুব সংগঠন’।
​৫ আগস্ট সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম শামীম।
​পরিবর্তন যুব সংগঠনের সভাপতি জনাব রাতুল নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব মাহফুজুর রহমান, জেলা সরকারি গ্রন্থাগারের প্রভাষক (লাইব্রেরিয়ান) জনাব আজিজুল হক সুমন এবং পরিবর্তন যুব সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ ফয়সাল প্রিন্স। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের অর্থ সম্পাদক মানস সরকার উৎস।
​অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ এবং একটি বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বক্তব্য তুলে ধরেন। আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও বৈষম্যবিরোধী চেতনার পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে এলাকার সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি