1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধানের আশ্বাস ডিজিএমের - dailyjanatarshakti
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

হোসেনপুরে ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধানের আশ্বাস ডিজিএমের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১ Time View

হোসেনপুরে ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধানের আশ্বাস ডিজিএমের

মোঃ রবিউল আউয়াল (কিশোরগঞ্জ): গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যুৎ সেবার মানোন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের উদ্যোগে গ্রাহক সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডের সভাপতি কামরুজ্জামান জাহাঙ্গীর। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতিও।

সমাবেশে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের ডিজিএম মো. সোহেল রানা, কারিগরি ডিজিএম মো. ফেরদৌস আহম্মেদ, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার সিদ্দিক বাক্কার, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি ও মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মানসুরুল হক রবিন, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন চাঁন মিয়া, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম, নেতা আতাহার আলী মৃধা মাসুদ,বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে সভাপতি সাংবাদিক এসকে শাহীন নবাব পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী সৌরভ আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডিজিএম মো. সোহেল রানা বলেন, বর্তমান নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। তিনি জানান, গ্যাস সংকটের কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি তৈরি হয়েছে। তবে আগামী ১৫ দিনের মধ্যে এ সমস্যার উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, হোসেনপুরের বিদ্যুৎ লাইন পৃথকীকরণের কাজ চলমান রয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে তা সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। কাজটি শেষ হলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে।

সমাবেশে বক্তারা বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো সমস্যা বা অভিযোগ দ্রুত হোসেনপুর জোনাল অফিসে জানানোর জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান।
সমাবেশের আয়োজন করে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি