1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে হোসেনপুরে জামায়াতের গণমিছিল - dailyjanatarshakti
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে হোসেনপুরে জামায়াতের গণমিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে হোসেনপুরে জামায়াতের গণমিছিল

কিশোরগঞ্জ, হোসেনপুর প্রতিনিধি:
মোঃ ফয়েজ আহাম্মদ নিলয়

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) আয়োজিত এ গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা শাখার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণমিছিলে সভাপতিত্ব করেন মো. আমিনুল হক, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জয়নু উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ভি এম মহিবুল্লাহ, নায়েবে আমির এবং অধ্যাপক আজহারুল।
সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখার আহ্বান জানান তারা।
গণমিছিলকে ঘিরে হোসেনপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি