1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‎দলীয় শৃঙ্খলা ও সংগঠনকে গতিশীল করতে সিদলা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ‎ - dailyjanatarshakti
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

‎দলীয় শৃঙ্খলা ও সংগঠনকে গতিশীল করতে সিদলা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ‎

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪ Time View

‎দলীয় শৃঙ্খলা ও সংগঠনকে গতিশীল করতে সিদলা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা

‎​এস কে শাহীন নবাব:
‎​কিশোরগঞ্জের হোসেনপুরের ২নং সিদলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় শৃঙ্খলা জোরদার ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


‎সোমবার(২০ জুলাই) বিকাল ৪ টায় স্থানীয় মেছেরা বাজারে এই সভার আয়োজন করা হয়।

‎​সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক  এআই খান শিবলু । তিনি তার বক্তব্যে  বলেন: ​”দলের আদর্শ ও নীতি মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী দিনে বিএনপি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। তাই সকল নেতাকর্মীকে পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে এগিয়ে যেতে হবে।”

‎​আরো  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদর আহমেদ। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দলের প্রতি আন্তরিকতা বাড়াতে হবে।

‎​আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম (শফিক)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সংগঠনের ভিত্তি মজবুত করতে নিয়মিত সভা-সমাবেশ ও দলীয় কর্মসূচির কোনো বিকল্প নেই।” তিনি দলের সকল নেতাকর্মীকে সক্রিয়ভাবে মাঠে থাকার আহ্বান জানান।

‎​অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন ইঞ্জিঃ মোস্তফা সারোয়ার (সুমন)।

‎​সভায়  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক স্বপন আহমেদসহ স্থানীয়  বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা থেকে দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

‎​সভা শেষে দলীয় ঐক্য অটুট রাখার প্রত্যয়ে নেতাকর্মীরা আগামী দিনের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি