সাভারে ডিবির দুটি অভিযান ৩০ লিটার চোলাইমদ ও ৪০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার!:্
মোঃ এনামুল হক প্রতিনিধি
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) পৃথক দুটি বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাইমদ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সাভার মডেল থানা ও আশুলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গত ০৮ জুলাই ২০২৬ খ্রি. রাত ১০:৩০ মিনিটে ডিবি উত্তরের এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানাধীন বলিয়াপুর এলাকায় প্রথম অভিযানটি পরিচালনা করেন। এ সময় ৩০ লিটার চোলাইমদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩০,০০০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, ১. মোঃ আনোয়ার হোসেন (৪৯): পিতা-মৃত আলেক বেপারী, মাতা-মৃত কমলা বানু, সাং-বলিয়ারপুর টেকেরবাড়ি, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা। ২. মোঃ আঃ কাইয়ুম (৪০): পিতা-মৃত মগরব আলী, মাতা-মোসাঃ হাসুরা বেগম, সাং-বলিয়ারপুর উত্তরপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা। ৩. মোঃ আল আমিন (৪৫): পিতা-মৃত আশারত আলী, মাতা-মৃত জরিনা আক্তার, সাং-ভবানীপুর দক্ষিনপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা।
অপর একটি পৃথক অভিযানে, ০৯ জুলাই ২০২৬ খ্রি. দুপুর ১২:৪৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানাধীন দোসাইদ বাজার এলাকায় অভিযান চালান। সেখান থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ,ওজন ৪ গ্রাম, আনুমানিক মূল্য ১২,০০০ টাকা) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ৪. মোঃ রাসেল বেপারী (৩০): পিতা-মৃত মোজাম্মেল বেপারী, মাতা-কহিনুর বেগম, সাং-পূর্ব ডমুরিয়া, থানা-গৌরনদী, জেলা-বরিশাল। বর্তমান ঠিকানা: দোসাইদ বাজার (আলমের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৫. মোঃ রিদয় খান (২৬): পিতা-মোঃ আলম মিয়া, মাতা-রুমা আক্তার, সাং-দোসাইদ বাজার, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ৪ নং আসামী মোঃ রাসেল বেপারীর বিরুদ্ধে পূর্বের ১টি চুরির মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মা
© All rights reserved © 2022
Leave a Reply