1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরের কৃতি সন্তান ফয়েজ আল মোখলেস ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত; এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - dailyjanatarshakti
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

হোসেনপুরের কৃতি সন্তান ফয়েজ আল মোখলেস ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত; এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫ Time View

হোসেনপুরের কৃতি সন্তান ফয়েজ আল মোখলেস ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত; এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কৃতি সন্তান ফয়েজ আল মোখলেস ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার এই গৌরবময় অর্জনে হোসেনপুর উপজেলা জুড়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
​দলীয় সূত্রে জানা গেছে, ফয়েজ আল মোখলেস দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে রাজপথে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। তার ত্যাগ, সততা, শ্রম ও দক্ষ সাংগঠনিক ক্ষমতার স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় ছাত্রদল তাকে ঢাকা মহানগর পূর্বের সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছে।
​ফয়েজ আল মোখলেস ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পাওয়ায় হোসেনপুরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের যুব ও ছাত্রসমাজের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, তিনি তার মেধা ও নেতৃত্ব দিয়ে আগামী দিনে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে আরও গতিশীল ভূমিকা রাখবেন।
​তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করে হোসেনপুরের স্থানীয় নেতা-কর্মীরা বলেন, “ফয়েজ আল মোখলেস আমাদের হোসেনপুরের গর্ব। ঢাকার রাজনীতিতে তার এই মূল্যায়ন তৃণমূলের ছাত্ররাজনীতিকে আরও বেগবান করবে।” খবরটি এলাকায় পৌঁছানোর পর অনেক জায়গায় আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
​এদিকে নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক ফয়েজ আল মোখলেস দলের শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি—এ জন্য আমি আমার প্রিয় জন্মভূমি হোসেনপুরবাসীসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি