মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, সিভিল সার্জন মোঃ কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
র্যালি শেষে সংসদ সদস্য ও জেলা প্রশাসকের নেতৃত্বে খাল খনন ও সংস্কার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
© All rights reserved © 2022
Leave a Reply