হোসেনপুর পৌরবাসীর সেবায় আমৃত্যু নিয়োজিত থাকতে চাই: কামরুজ্জামান খান
নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর সাবেক জননেতা দৌলত খাঁনের সুযোগ্য পুত্র ও স্থানীয় বিএনপির একনিষ্ঠ কাণ্ডারি কামরুজ্জামান খান হোসেনপুর পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। দীর্ঘ সময় ধরে রাজপথের লড়াই-সংগ্রাম এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিএনপির দলীয় আদর্শ ও পতাকা তলে থেকে তিনি সাধারণ মানুষের পাশে রয়েছেন।
এক বিবৃতিতে কামরুজ্জামান খান বলেন, “আমার পিতা মরহুম দৌলত খাঁন সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর উত্তরসূরি হিসেবে আমি দীর্ঘ দিন ধরে হোসেনপুর পৌরবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। প্রতিটি আন্দোলন-সংগ্রামে যেমন রাজপথে থেকেছি, তেমনি সাধারণ মানুষের বিপদে-আপদেও সাধ্যমতো সহযোগিতা নিয়ে হাজির হয়েছি।”
তিনি আরও যোগ করেন, “ক্ষমতা বা পদ-পদবি নয়, বরং জনগণের ভালোবাসাই আমার বড় প্রাপ্তি। হোসেনপুর পৌরবাসী আমার পরিবার। জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই মাটির মানুষের ‘খাদেম’ হিসেবে সেবা করে যেতে চাই। কোনো বাধা বা ষড়যন্ত্রই আমাকে জনগণের সেবা থেকে বিচ্যুত করতে পারবে না।”
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় কামরুজ্জামান খান ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে পৌর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে তাঁর এই সেবামূলক মনোভাব নতুন করে আশার সঞ্চার করেছে।
© All rights reserved © 2022
Leave a Reply