সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ): পবিত্র ঈদুল ফিতর পরবর্তী আনন্দ ভাগাভাগি করে নিতে কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল সাজে উক্ত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক রেবেখা সুলতানা সভাপতিত্বে আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা,
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রীতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো রঙিন বেলুন ও নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছিল, যা ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দকে নতুন করে জাগিয়ে তোলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এই ঈদ পুনর্মিলনীর আয়োজন। দীর্ঘ ছুটির পর ছাত্র-ছাত্রীরা যখন হাসিমুখে একে অপরের সাথে মিলিত হয়, তখন পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।”
এ সময় উপস্থিত ছিলেন – মুহাম্মদ জিয়াউল হাসান
সহকারী সুপারিন্টেন্ডেন্ট পিটিআই কিশোরগঞ্জ,
মাহফুজুর রহমান পিটিআই কিশোরগঞ্জ, মোঃ রেজাউল করিম সহকারী শিক্ষা অফিসার, মফিজ উদ্দিন ভূইয়া ইউ আর সি ইন্সটর, সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনার শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© All rights reserved © 2022
Leave a Reply