1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জনবসতির মাঝেই মুরগীর বিষ্ঠা ফেলা: কুলিয়ারচরের লক্ষ্মীপুরে চরম পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি - dailyjanatarshakti
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

জনবসতির মাঝেই মুরগীর বিষ্ঠা ফেলা: কুলিয়ারচরের লক্ষ্মীপুরে চরম পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৭ Time View

 

আজিজুল ইসলাম , কুলিয়ারচর প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কাচারিপাড়া এলাকায় জনবসতির মধ্যেই লেয়ার মুরগীর বিষ্ঠা ফেলার কারণে ভয়াবহ পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যায় এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বিপুল পরিমাণ মুরগীর বিষ্ঠা ফেলার ফলে পুরো এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময় দুর্গন্ধের তীব্রতা এতটাই বেড়ে যায় যে, অনেকের পক্ষে নিজ বাড়িতে অবস্থান করাও কঠিন হয়ে পড়েছে।

এছাড়া, খোলা স্থানে বিষ্ঠা জমে থাকার কারণে মশা-মাছির উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয়দের আরও আশঙ্কা, গৃহপালিত হাঁস-মুরগি এসব বর্জ্যের সংস্পর্শে এসে পুনরায় বাড়িতে ফিরে জীবাণু ছড়িয়ে দিচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি কামরুল (পিতা: মোহাম্মদ মুক্তার উদ্দিন) জানান, আমি গত আট বছর ধরে জনমানবহীন এলাকায় এসব বিষ্ঠা ফেলতাম। সেখানে বাধা দেওয়ায় বাধ্য হয়ে এখন এখানে ফেলছি।

তবে এলাকাবাসীর প্রশ্ন, জনবসতির মধ্যে এভাবে বর্জ্য ফেলা কতটা আইনসঙ্গত এবং এটি জনস্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীলদের প্রতি জোর দাবি জানানো হয়েছে—অবিলম্বে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে পরিবেশ দূষণ বন্ধ হয় এবং এলাকাবাসী সুস্থ-নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, পোলট্রি বর্জ্য সঠিক ব্যবস্থাপনা ছাড়া উন্মুক্ত স্থানে ফেলা হলে তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তাই এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনায় নির্ধারিত নীতিমালা অনুসরণ করা অত্যন্ত জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি