হোসেনপুরে অষ্টমী স্নান ঘাট পরিদর্শন করলেন ইউএনও কাজী নাহিদ ইভা২ মোঃ মাখন মিয়া প্রতিনিদি ৫ মার্চ ২০২৬ তারিখে হোসেনপুর উপজেলায় আসন্ন অষ্টমী স্নান উপলক্ষে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী নির্ধারিত স্নানঘাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা।
পরিদর্শনকালে তিনি ঘাট এলাকার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ।
ইউএনও কাজী নাহিদ ইভা স্নানার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি বিশেষ করে শিশুদের পানিতে নামার ক্ষেত্রে অভিভাবকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং নিরাপদভাবে স্নান সম্পন্ন করার পরামর্শ দেন।
এছাড়া স্নান ঘাট এলাকায় পর্যাপ্ত সংখ্যক গ্রাম্য পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়, যাতে শৃঙ্খলা বজায় থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অষ্টমী স্নান নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে।
© All rights reserved © 2022
Leave a Reply