নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় অনুষ্ঠিত এই জামাতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মুসুল্লি অংশ নেন।
এবারের ঈদের নামাজে ইমামতি করেন কিশোরগঞ্জ জামে এমদাদিয়ার প্রধান মুফতী, হযরত মাওলানা মুফতী ওমর সাহেব। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উপস্থিত ব্যক্তিবর্গ: উক্ত জামাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জননেতা জহিরুল ইসলাম মবিন।ঈদগাহ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম।আহবায়ক কামরুজ্জামান খান।হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান।পৌর বিএনপির সভাপতি এ কে এম রফিকুল ইসলাম সফিক।বিএনপি নেতা সাদ্দাম হোসেন।পৌর ছাত্রদলের সদস্য সচিব রাজীব আহমেদ পিয়াস।এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ মুসুল্লিদের সাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে উপস্থিত নেতৃবৃন্দ একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ কমিটির পক্ষ থেকে জানানো হয়, মুসুল্লিদের সুবিধার্থে মাঠের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply