নিজস্ব প্রতিবেদক | ২০ মার্চ, ২০২৬
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর ঘরে ফিরে এসেছে আনন্দের বারতা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই আনন্দঘন মুহূর্তে দেশবাসী ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই-বোনদের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদের এই পবিত্র ক্ষণে বৈষম্য ভুলে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হোক মূল লক্ষ্য। শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে:
”পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন এই খুশির সমান অংশীদার হতে পারি, এটাই হোক আমাদের অঙ্গীকার।”
দেশের বাইরে কর্মরত রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও হৃদয়ের টানে আপনারা সব সময় দেশের মাটির সাথে মিশে আছেন। আপনাদের ঈদ কাটুক আনন্দে ও নিরাপদ
সবাইকে আবারও জানাই— ঈদ মোবারক!
© All rights reserved © 2022
Leave a Reply