মোঃ মিজানুর রহমান আজাদ কিশোরগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের সাম্য, ভ্রাতৃত্ব ও ত্যাগের শিক্ষা দেয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করা এই জননেতা আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি উপজেলার সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রতিও ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সকলের মঙ্গল কামনা করেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় সকলকে ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানান।
© All rights reserved © 2022
Leave a Reply