নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর | ১৮ মার্চ, ২০২৬
কিশোরগঞ্জের হোসেনপুরে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ‘উত্তর কুড়িমারা হিলফুল ফুজুল যুব সংঘ’। সংগঠনটির উদ্যোগে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহমেদ এবং হয়বতনগর কামিল মাদরাসা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী তাওহীদ হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুব সমাজের এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও তরুণ প্রজন্ম এভাবে এগিয়ে এলে কোনো মানুষই অনাহারে থাকবে না।” তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার আশ্বাস দেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের গুরুত্বপূর্ণ বক্তৃতা শেষে এলাকার দুস্থ ও নিম্নবিত্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন উত্তর কুড়িমারা হিলফুল ফুজুল যুব সংঘের সাধারণ সম্পাদক হাফেজ উবাইদুল্লাহ।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ শেষে উপস্থিত সকলে সংগঠনের এই মহৎ প্রচেষ্টাকে সাধুবাদ জানান।
© All rights reserved © 2022
Leave a Reply