1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
- dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৪ Time View

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ খ্রিঃ উপলক্ষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের নিরাপত্তাজনিত বিষয়ে সংবাদ সম্মেলন এবং পরিদর্শন।

রবিউল আউয়াল প্রতিনিধি জেলা পুলিশ কিশোরগঞ্জ।অদ্য ১৮ মার্চ ২০২৬ খ্রিঃ সকাল ১১ঃ০০ ঘটিকায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ খ্রিঃ উপলক্ষে কিশোরগঞ্জ জেলার ২০০ বছরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে সংবাদ সম্মেলন এবং পরিদর্শন করেন মাননীয় সাংসদ মোহাম্মদ মাজহারুল ইসলাম এমপি, (কিশোরগঞ্জ- ১)। সংবাদ সম্মেলনে মাননীয় সাংসদ উপস্থিত মুসল্লীদের নিরাপত্তা এবং মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ে সকলের সাথে আলোচনা করেন। মানুষ দূরদূরান্ত থেকে পবিত্র ঈদ-উল-ফিতর এর নামাজ আদায় করতে এসে যেন কোনো ভাবেই হয়রানির স্বীকার হতে না হয় সে বিষয়ে প্রশাসন তৎপর আছেন বলে মন্তব্য করেন।

কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন- আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে উপস্থিত মুসল্লীদের নিরাপত্তার জন্য কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি বড় অংশ কাজ করবে। তাছাড়া পুলিশের কয়েকটি স্পেশাল টিম থাকবে, সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে, বোম ডিস্পোজাল ইউনিট থাকবে। পুলিশ সুপার মহোদয় বলেন- উপস্থিত মুসল্লীরা যেন নির্বিঘ্নে ঈদের জামাত আদায় করতে পারেন সে বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতি থাকবে কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ হতে।

পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, কিশোরগঞ্জ জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি