নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম ইমন, তিনি হোসেনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে মাসুদ নামে পরিচিত এক ব্যক্তির ছোট ছেলে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে স্থানীয়রা ব্রহ্মপুত্র নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত লাশটি পাগলা থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি ময়নাতদন্তের উদ্দেশ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply