ভৈরব প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামাল আহমেদ ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরব প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার শহরের রাজ কাচারী মাঠে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আসন গ্রহণের পর অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় ভৈরব প্রেস ক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান এর সঞ্চালনায় প্রেস ক্লাবের আহবায়ক মোস্তাফিজ আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবর রহমান প্রমূখ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম মামুনুর রশীদ,সহকারী পুলিশ সুপার মো: ফয়জুল আলম সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ. এম. আজিমুল হক ভৈরব থানার (ওসি) আতাউর রহমান আকন্দ রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদসহ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে অংশ নেন।
© All rights reserved © 2022
Leave a Reply