1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঢাকা মহানগর দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালামের সাথে আশরাফুল ইসলামের ফুলেল শুভেচ্ছা বিনিময় - dailyjanatarshakti
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

ঢাকা মহানগর দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালামের সাথে আশরাফুল ইসলামের ফুলেল শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৩ Time View

ঢাকা মহানগর দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালামের সাথে আশরাফুল ইসলামের ফুলেল শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এবং প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হোসেনপুর উপজেলা তাঁতি দলের নেতৃবৃন্দ।

​আজ রাজধানীর একটি কার্যালয়ে হোসেনপুর উপজেলা তাঁতি দলের আহবায়ক আশরাফুল ইসলাম নবনিযুক্ত প্রশাসককে এই ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে তারা কুশলাদি বিনিময় করেন এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

​শুভেচ্ছা বিনিময় শেষে আশরাফুল ইসলাম বলেন, “বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভাই একজন অভিজ্ঞ এবং ত্যাগী নেতা। তাঁকে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়ায় আমরা আনন্দিত। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে মহানগরীর উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।”

​এ সময় সংগঠনের অন্যান্য স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি