1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইসলামপুরে পিতৃহারা তরুণীর আর্তনাদ: শকুনের থাবায় পৈতৃক ভিটা, কেটে ফেলা হলো দেড়শ স্বপ্ন! - dailyjanatarshakti
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ইসলামপুরে পিতৃহারা তরুণীর আর্তনাদ: শকুনের থাবায় পৈতৃক ভিটা, কেটে ফেলা হলো দেড়শ স্বপ্ন!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ Time View
  1. ইসলামপুরে পিতৃহারা তরুণীর আর্তনাদ: শকুনের থাবায় পৈতৃক ভিটা, কেটে ফেলা হলো দেড়শ স্বপ্ন!
    ​ প্রতিনিধি  আব্দুল আউয়াল
    একদিকে পিতৃশোকের দীর্ঘ ১৪ বছরের লড়াই, অন্যদিকে একদল দখলদারের লোলুপ দৃষ্টি। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার টংগের আগলা গ্রামে এক অসহায় পিতৃহারা তরুণীর শেষ সম্বলটুকু কেড়ে নিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। জমির মায়া আর ঘাম ঝরানো পরিশ্রমের ফসল নষ্ট করে এখন ওই তরুণীকে পথে বসানোর চক্রান্ত চলছে।
    ​ভুক্তভোগী ওই তরুণী জানান, দীর্ঘ ১৪ বছর আগে পিতাকে হারানোর পর থেকে আগলে রেখেছেন পৈতৃক সূত্রে পাওয়া তাঁর এক-তৃতীয়াংশ জমি। বাকি অংশটুকু জেঠাতো ভাই-বোনদের কাছ থেকে বর্গা (ভাগি) নিয়ে হাড়ভাঙা খাটুনি আর স্বপ্নের রঙে সাজিয়েছিলেন একটি কলা বাগান। পৈতৃক ভিটা আর এই ফসলি জমিটুকুই ছিল তাঁর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই জমিতেই এখন শকুনের থাবা পড়েছে।
    ​অভিযোগ উঠেছে, গোরস্থান স্থাপনের পবিত্র নাম ভাঙিয়ে একদল অসাধু দালাল ও চাঁদাবাজ চক্র জোরপূর্বক তাঁর জমি দখলের পাঁয়তারা করছে। পবিত্র গোরস্থানের আড়ালে চলছে এক পৈশাচিক জমি দখলের উৎসব। শুধু তাই নয়, সম্প্রতি দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নাম ভাঙিয়ে ওই তরুণীর সাজানো বাগানের প্রায় দেড়শ কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। প্রতিটি কাটা গাছ যেন ছিল ওই পিতৃহারা মেয়ের একেকটি স্বপ্ন।
    ​এই বর্বরোচিত ঘটনার নেপথ্যে উঠে এসেছে মান্না (পিতা: মৃত শাহআলম), রুকন (পিতা: মো. আবুল হাসেম খোকা), জিয়াউল (পিতা: মৃত খলিল), হযরত আলী (পিতা: মৃত যসো), ইদ্রিস আলী (পিতা: মৃত যসো), শাজাহান (পিতা: মৃত রাজা), আসাদ (পিতা: মৃত জলিল), খাইরুল ইসলাম (পিতা: মৃত সফিজ উদ্দিন), নুরুল ইসলাম চুন্নু (পিতা: মৃত সফিজ উদ্দিন), বানেছা (স্বামী: খাইরুল ইসলাম), সুরমা (স্বামী: মৃত কবির), রিফাত ও বীরবলসহ একদল নামধারী প্রভাবশালীর নাম।
    ​অশ্রুসিক্ত চোখে ভুক্তভোগী জানান, বৈধ দলিল, নামজারি ও আদালতের ডিক্রি থাকা সত্ত্বেও অভিযুক্তরা তাঁকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। নামমাত্র মূল্যে জমি লিখে না দিলে তাঁকে রাতে একা পেয়ে বড় ধরনের ক্ষতি করার ভয় দেখানো হচ্ছে। প্রশাসন ইতিপূর্বে নথিপত্র দেখে দখলদারদের নিষেধাজ্ঞা দিলেও বর্তমানে বেপরোয়া হয়ে উঠেছে এই চক্রটি।
    ​রাতের অন্ধকারে নিরাপত্তা আর জীবন হারানোর আতঙ্কে সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি