হোসেনপুরের জিনারীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
মোঃ জাহিদুল ইসলাম হোসেন পুর উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্প্রতি জিনারী ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের চলমান রাজনৈতিক তৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এ সময় বক্তারা এলাকায় যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দেন।
বিক্ষোভ কর্মসূচিতে জিনারী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply