1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুলিয়ারচরে ঘরের দোলনা থেকে ৪ মাসের শিশু নিখোঁজ,এলাকায় চরম উদ্বেগ - dailyjanatarshakti
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

কুলিয়ারচরে ঘরের দোলনা থেকে ৪ মাসের শিশু নিখোঁজ,এলাকায় চরম উদ্বেগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ Time View

কুলিয়ারচরে ঘরের দোলনা থেকে ৪ মাসের শিশু নিখোঁজ,এলাকায় চরম উদ্বেগ

আজিজুল ইসলাম
কুলিয়ারচর প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় হৃদয়বিদারক এক শিশু নিখোঁজের ঘটনায় এলাকায় নেমে এসেছে আতঙ্ক ও শোকের ছায়া। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি, ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি (কাঁঠালতলা) এলাকায় মাত্র ৪ মাস বয়সী এক শিশু ছেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।

শিশুটির মা জানান, সকালে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর পর তিনি বাড়ির পাশেই পাতা ঝাড়ু দিতে যান। এ সময় শিশুটি ঘরের ভেতরে দোলনায় ঘুমিয়ে ছিল। কিছুক্ষণ পর ৭ বছর বয়সী বড় ছেলে এসে জানায়, ঘরের দোলনায় রাখা ছোট ভাইটি নেই। খবর শুনে ছুটে এসে ঘর ও আশপাশ খুঁজেও সন্তানের কোনো সন্ধান পাননি তিনি। একমাত্র শিশুপুত্রকে না পেয়ে অসহায় মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

শিশুটির বাবা শাহিন জানান, তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গাড়ি চালানোর সময় বাড়ি থেকে ফোন পেয়ে জানতে পারেন, তার ৪ মাস বয়সী শিশু সন্তান নিখোঁজ। সংবাদ শুনে তিনি ভেঙে পড়েন এবং দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

প্রতিবেশী এক মহিলা বলেন, “ওনাদের বাড়ির দিক থেকে বোরকা পরা, মুখ ঢাকা অবস্থায় তিনজন মহিলা দ্রুত হেঁটে যেতে দেখেছি। তাদের একজনের হাতে ছোট্ট একটা বাচ্চা ছিল। তখন বিষয়টি গুরুত্ব দিইনি। কিছুক্ষণ পর শুনি শাহিনের বাচ্চা নেই।”

ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ধারণা করছেন, এটি পরিকল্পিত শিশু চুরির ঘটনা হতে পারে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা চারদিকে খোঁজ চালাচ্ছেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরুন্নবী জানান, শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার বলেন, “এসিল্যান্ডের গাড়িচালক শাহিনের শিশু সন্তান নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পরপরই প্রশাসন তৎপর হয়েছে। শিশুটিকে দ্রুত খুঁজে পেতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

একটি ফুটফুটে শিশুর এমন নিখোঁজের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সন্তানের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুনছে পরিবারটি। স্থানীয়দের দাবি, দ্রুত শিশুটিকে উদ্ধার করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি