1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিএনপি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে : ওবায়দুল কাদের - dailyjanatarshakti
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিএনপি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৭২ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া :বিএনপির পদযাত্রায় বাধা দেওয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাদের এখানকার অভিজ্ঞতা সুখকর না। বিএনপি আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা যখনই আন্দোলন করে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে। আমরা এসব কারণে জনগণকে পাহারা দেই। আমরা জনগণের পাহারাদার।

শনিবার গাজীপুরে ইন্টারন্যাশনাল চেইন রিসোর্টে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায়। ক্ষমতাসীন দল হিসেবে দেশের জনগণের জানমাল রক্ষা আমাদের করণীয় দায়িত্ব। জনগণের জানমাল আমাদের রক্ষা করতে হবে। এ সরকার যতদিন ক্ষমতায় আছে, অভিনয় শিল্পীদের কোনো কালো আইন নিয়ন্ত্রণ করতে পারবে না।

শিল্পী সমিতির সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে ও অভিনয় শিল্পী রনক হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অভিনেতা আমিরুল হক চৌধুরী, সহিদুল ইসলাম সাচ্চু, ডলি জহুর, দিলারা জাহান, মামুনুর রশীদ, তারিক রহমান খান।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অভিনেত্রী জয়া আহসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি