1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অষ্টগ্রামের ৮ ইউনিয়নে একযোগে বিট পুলিশিং সভা - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

অষ্টগ্রামের ৮ ইউনিয়নে একযোগে বিট পুলিশিং সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া :কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন, আত্মহত্যার প্রবণতা, সড়ক দুর্ঘটনা এবং পানিতে ডুবে মৃত্যু রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় একযোগে এসব বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

অষ্টগ্রাম সদর ইউনিয়নের মধ্য অষ্টগ্রাম মৌলভী বাজারে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার।

পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ নূরে আলম।

বাঙ্গালপাড়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

আদমপুর ইউনিয়নের আদমপুর বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম।

খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ।

কলমা ইউনিয়নের মোহনতলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান।

দেওঘর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. তরিকুল ইসলাম।

এছাড়া কাস্তুল ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সামনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং সভাগুলোতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিট অফিসার, স্থানীয় কৃষক, এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও গ্রাম পুলিশেরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি