1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শেখ রাফিদ রহমানের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নেতাকর্মীদের ঢল - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শেখ রাফিদ রহমানের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

শেখ রাফিদ রহমানের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

মো: আব্দুস ছলিম বাজিতপুর,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালিতে শেখ রাফিদ রহমানের নেতৃত্বে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন বাজিতপুর উপজেলা যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সরারচর থেকে কয়েকশ নেতাকর্মীর বিশাল বহর নিয়ে র‍্যালিটি রওনা হয়ে কিশোরগঞ্জ জেলা সদরে পৌঁছে জেলা যুবদলের মূল কর্মসূচিতে মিলিত হয়।

র‍্যালিতে বাজিতপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিমুল হক ওয়াসিম, সুজন বণিক, মো. হামিদুল হক ও অ্যাডভোকেট খায়রুল ইসলাম,শাহ্ মো: সুমনসহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। জেলা সদরে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

সরারচর থেকে নেতাকর্মীদের বহর নিয়ে জেলা সদরের কর্মসূচিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে বাজিতপুর উপজেলা যুবদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

র‍্যালিতে শেখ রাফিদ রহমান বলেন, “যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অঙ্গীকারবদ্ধ তরুণদের শক্তি। দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তৃণমূলকে শক্তিশালী করে জনগণের পাশে দাঁড়ানোই হোক আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা ধারণ করে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে বাজিতপুর উপজেলা যুবদলের কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে সংগঠনটির সাংগঠনিক তৎপরতার চিত্র তুলে ধরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি