1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
করিমগঞ্জে হারেছ হত্যা: আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

করিমগঞ্জে হারেছ হত্যা: আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

করিমগঞ্জে হারেছ হত্যা: আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সেচ পাম্পের ইজারা ও লভ্যাংশ বণ্টনকে কেন্দ্র করে প্রতিপক্ষের পূর্বপরিকল্পিত সশস্ত্র হামলায় হারেছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১৭ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া কয়েকটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গত ১৫ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১১:২০ মিনিটে উপজেলার চারিতলা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মোঃ হারুন মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, থানায় মামলা দায়ের করার পর আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগী ও সাক্ষীদের ওপর আবারও হামলা করার চেষ্টা ও প্রতিনিয়ত হুমকি প্রদর্শন করছে।
এরই প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জে পুলিশ সুপার (এসপি) এবং জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দ উদ্দিন, সুজন মিয়া, শফিকুল ইসলাম, মামলার বাদী হারুন মিয়া এবং নিহত হারেছের স্ত্রী পারভীন আক্তার।
বক্তারা বলেন, “প্রকাশ্যে দিবালোকে এই হত্যাকাণ্ড ঘটানোর পরও আসামিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” তারা অবিলম্বে প্রধান আসামিসহ এজাহারনামীয় সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি