হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
মোঃ সুজন মিয়া জুলাই যোদ্ধা বিশেষ প্রতিনিধি হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য এবং ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এক বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
সমাবেশে আরও বক্তব্য দেন—নিরাপদ সড়ক চাই (নিসচা) হোসেনপুর উপজেলা শাখার সদস্য সচিব সঞ্চিত চন্দ্র শীল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এসকে শাহীন নবাব, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিসচার উপজেলা শাখার সদস্য সাংবাদিক মাহফুজ রাজা, নিসচার উপজেলা শাখার সদস্য সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, সাংবাদিক খায়রুল ইসলাম এবং ওমর ফারুক খান জনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আকিল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা উপজেলা শাখার সদস্য সাংবাদিক সাগর মিয়া, এস এম রিফাত, রিফাত মিয়া, কবি হাদিউল ইসলাম, নিসচা উপজেলা শাখার সদস্য ফরিদা পারভিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সচেতন ব্যক্তিবর্গ।
আইন মানা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান:
সমাবেশে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং পথচারীদের সতর্কতার সঙ্গে চলাচল করা জরুরি। সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
লিফলেট বিতরণ:
কর্মসূচির অংশ হিসেবে সাধারণ পথচারী ও চালকদের মাঝে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটের মাধ্যমে নিরাপদ সড়ক ব্যবহারের গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। আয়োজক সংগঠন নিসচার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রুখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জোর আহ্বান জানানো হয়।
© All rights reserved © 2022
Leave a Reply