1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জামালপুরে প্রবীণ ক্যামেরাপার্সন হাবিবুর রহমান হবিকে হুইলচেয়ার প্রদান - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

জামালপুরে প্রবীণ ক্যামেরাপার্সন হাবিবুর রহমান হবিকে হুইলচেয়ার প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

জামালপুরে প্রবীণ ক্যামেরাপার্সন হাবিবুর রহমান হবিকে হুইলচেয়ার প্রদান

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার উদ্যোগে এবং বিশিষ্ট কলামিস্ট অশোক চৌধুরীর সহযোগিতায় ৯০-এর দশকের প্রবীণ ক্যামেরাপার্সন হাবিবুর রহমান হবি-কে বুধবার রাতে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে। প্রবীণ এই ক্যামেরাপার্সনের চলাচলে সহায়তা এবং তাঁর পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার আহ্বায়ক শাহাবুল আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের চারবারের সাধারণ সম্পাদক ও সাংবাদিকদের নেতা মো. লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আতিকুর রহমান রুকন, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান কমল,দৈনিক সকালবেলা’র জামালপুর প্রতিনিধি তৌকির আহাম্মেদ হাসু,বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সদস্য শেখ ফরিদ,জাহিদ হাসান। 
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মো. লুৎফর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সদস্য মৌ আক্তার।
এ সময় উপস্থিত সাংবাদিকরা প্রবীণ ক্যামেরাপার্সন হাবিবুর রহমান হবির পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন অবদান রাখা প্রবীণ সহকর্মীদের প্রতি সম্মান, সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এমন উদ্যোগ সাংবাদিক সমাজের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।
সাংবাদিকতা শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সহকর্মীদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রতি মানবিক দায়িত্ব পালন করাও এ পেশার গুরুত্বপূর্ণ অংশ। প্রবীণ ক্যামেরাপার্সন হাবিবুর রহমান হবিকে হুইলচেয়ার প্রদান সেই মানবিক দায়বদ্ধতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি