1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ধানমন্ডি লেকের প্রাণ ফেরাতে ৭৫ কোটি টাকার মেগাপ্রকল্প: শুরু হলো খনন কাজ - dailyjanatarshakti
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

ধানমন্ডি লেকের প্রাণ ফেরাতে ৭৫ কোটি টাকার মেগাপ্রকল্প: শুরু হলো খনন কাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

ধানমন্ডি লেকের প্রাণ ফেরাতে ৭৫ কোটি টাকার মেগাপ্রকল্প: শুরু হলো খনন কাজ
​স্টাফ রিপোর্টার:
রাজধানীর ধানমন্ডি লেকের নাব্যতা ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে শুরু হয়েছে ব্যাপক পুনঃখনন (ড্রেজিং) ও সামগ্রিক উন্নয়নকাজ। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য শেখ রবিউল আলম।
​বছরের পর বছর জমা হওয়া বর্জ্য অপসারণের লক্ষ্য:
৩.১০ কিলোমিটার দৈর্ঘ্য ও ৫৬ মিটার গড় প্রস্থের এই লেক থেকে প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার জমাটবদ্ধ স্লাজ (কাদা ও বর্জ্য) অপসারণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণে কাজ করবে ২টি ভাসমান এক্সেভেটর ও ৪টি বার্জ। প্রায় ২৬ কোটি টাকা প্রাথমিক প্রাক্কলিত ব্যয়ে পরিচালিত এই পুনঃখনন কাজ শেষ হতে সময় লাগবে আনুমানিক ১ বছর।
​উল্লেখ্য, ১৯৬০-এর দশকে পুরোনো পাণ্ডু নদীর অবশিষ্টাংশ নিয়ে গড়ে ওঠা প্রায় ৮৬ একরের এই স্থানে বর্তমানে জলাশয়ের পরিমাণ ৫৫ একর। দীর্ঘদিনের অবহেলা, জলাবদ্ধতা ও পরিবেশগত ক্ষতি দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
​উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দের বার্তা:
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা আমার নির্বাচনী অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী এ সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন, যার প্রথম ধাপ হিসেবে আজ স্লাজ অপসারণ কাজ শুরু হলো। ডিটেইল ডিজাইন অনুযায়ী পুরো লেক সংস্কার করা হবে।” এসময় তিনি পরিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
​ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, “লেকের তলদেশ পরিষ্কারের পরপরই পানি শোধন, সাইডওয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং লাইটিংয়ের কাজ শুরু হবে। শিশুদের জন্য স্পিডবোটের সুযোগসহ পুরো ধানমন্ডি এলাকার রাস্তা, ফুটপাত ও অবকাঠামো নতুন করে সাজানো হবে। এ ছাড়া রবীন্দ্র সরোবরের মতো এখানে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে।”
​৭৫ কোটি টাকার মাস্টারপ্ল্যান: যা থাকছে নতুন ধানমন্ডি লেকেধানমন্ডি লেককে একটি আধুনিক বিনোদনকেন্দ্রে রূপ দিতে মোট ৭৫ কোটি টাকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে ডিএসসিসি। এর মধ্যে ৫০ কোটি টাকা লেক ও অবকাঠামো সংস্কারে এবং ২৫ কোটি টাকা ‘নজরুল সরোবর’ নির্মাণে ব্যয় করা হবে।
​উন্নয়ন ও নাগরিক সুবিধার রূপরেখা:
​অবকাঠামো ও নিরাপত্তা: লেকের পাড় সুরক্ষা, ঢাল স্থিতিশীলকরণ, আধুনিক নিষ্কাশন ব্যবস্থা, হাঁটার পথ সংস্কার ও আলোকসজ্জা। এছাড়া সীমানাবেষ্টনী ও নিরাপত্তা রেলিং মেরামতের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, এনাউন্সমেন্ট সিস্টেম এবং নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে।বিনোদন ব্যবস্থা: ৩টি ভাসমান ডেক, কিয়স্ক, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া, ব্যাডমিন্টন কোর্ট, উন্মুক্ত ব্যায়ামাগার এবং সুবিশাল পার্কিং সুবিধা।
​পরিবেশ ও জনসেবা: গাছপালার সেবায় বিশেষায়িত ‘ট্রি হাসপাতাল’, নিরাপদ খাবার পানি এবং জনবান্ধব শৌচাগার।সংস্কৃতির নতুন ঠিকানা: ‘নজরুল সরোবর’ (বিদ্রোহী চত্বর)কবি নজরুল ইনস্টিটিউটের ঠিক বিপরীতে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের পাশে ৫০.৯৬৭ কাঠা জমিতে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই সাংস্কৃতিক পরিসর।সাংস্কৃতিক মঞ্চ: নজরুলসংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার জন্য থাকছে উন্মুক্ত অ্যাম্ফিথিয়াটার ও গ্রিনরুম।চেতনার আঙিনা: কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও বিদ্রোহী চেতনাভিত্তিক বুক কর্নার, লাইব্রেরি, তথ্যফলক, নগর বন, প্লাজা ও লেকের ঘাট।
​নজরুল ক্যাফে: কাজী নজরুল ইসলামের পছন্দের খাবার পরিবেশনের জন্য থাকবে বিশেষ রেস্তোরাঁক্যাফে।
​ডিএসসিসি সূত্রে জানা গেছে, লেকের তলদেশ স্লাজমুক্ত করার পরপরই মূল সংস্কার ও নজরুল সরোবরের কাজ একই সাথে পুরোদমে শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি